WhatsApp Image 2026-02-10 at 01.05.03
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (3)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.37
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (1)
    WhatsApp Image 2026-02-10 at 01.05.03
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (3)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.37
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (1)
    Physical Product

    MediShark Ward Instrument Set (Premium)

    থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত ওয়ার্ডের জন্য প্রয়োজনীয় মেডিশার্ক রিকমেন্ডেড ইন্সট্রুমেন্ট সেট

    0.0 (0 reviews)
    477 views

    Brand Details:

    1,900 ৳
    Out of Stock

    Product Description

    কেন মেডিশার্ক রিকমেন্ডেড ওয়ার্ড ইন্সট্রুমেন্ট সেট?


    নিজেরা অন্যান্য জায়গা থেকে ইন্সট্রুমেন্ট সেট কিনে থার্ড ফোর্থ ফিফথ ইয়ার পার করে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে। এজন্য নিজেরাই বিভিন্ন দোকান ঘুরে ঘুরে স্টুডেন্টদের জন্য বেস্ট অপশন গুলা আমরা এখানে খুঁজে নিয়ে এসেছি।



    ENT ward করতে গিয়ে দেখেছি, ইন্সট্রুমেন্ট লাগে মেইনলি দুইটা।

    একটা হলো Thudicum Nasal Speculum. এটা ধরার সিস্টেম টা শেখা লাগে। প্রফেও সেটাই চেক করে, এটা ধরতে পারি কিনা।

    আরেকটা হলো Tongue depressor। এখন ঘটনা হলো Chronic Tonsilitis examine করতে দুইটা Tongue depressor লাগে। একটা দিয়ে Tongue কে depress করি। আরেকটা দিয়ে anterior tonsillar pillar এ চাপ দেই। কিন্তু একটা নিয়ে এক্সামিন করা যাবে না।

    কিন্তু

    বাজারে যেই ইন্সট্রুমেন্ট সেট পাওয়া যায়, সেখানে Thudicum দেয় না। আর Tongue depressor দেয় একটা। একটা দেয়া আর না দেয়া আসলে দিনশেষে একই।

    তাই দুইটা Tongue depressor আর একটা thudicum নিয়ে সেট বানানো শুরু করলাম।

    ENT তে Ear examination এ Aural Speculum দিয়ে কান দেখা লাগে। এটা জটিল না। শেখাও সহজ। তাও আমরা Aural Speculum এই সেটে যুক্ত করেছি যাতে ফাইনাল প্রফের আগে হলে কিংবা বাসায় প্র‍্যাকটিস করে ফেলা যায়।



    আমি থার্ড ইয়ারে Tuning Fork কিনছিলাম 256 Hz. তারপর মেডিসিন ওয়ার্ডে sensory examination এ গিয়ে দেখলাম ideal হলো 128.



    আর ENT তে Rinne আর Weber করতে লাগে 512.



    256 দিয়ে সবাই কাজ চালায়। বাট ideal না।



    তাই MediShark shop এ দুইটা Tuning Fork নিয়েছি। 128, 512 Hz।

    আরেকটা ব্যাপার হলো, Tuning Fork এর কয়েকটা কোয়ালিটি আছে। একদম কম দামি গুলার তলা খুলে যায় মাঝে মাঝে। তাই আমরা শপের জন্য একটু ভালো তলা যুক্ত Tuning Fork নিয়েছি। আমাদের গুলার পলিশিং ও সুন্দর।

    [বিঃদ্রঃ Tuning Fork গুলো লোকাল ফ্যাক্টরি তে বানায়। তাই Hz এর পরিমাণ কিছু +/- হয়ে থাকতে পারে।]



    Lower Limb এর Neurological Examination এ Pain sensation দেখার জন্য একটা সুন্দর পিন দরকার। আমি থার্ড ইয়ারে আম্মুর বোরকার সেফটি পিন নিয়ে গেছিলাম।

    পরে স্যার বললো, এই সুই দেখে তো রোগী ভয় পাবে।



    পরে খুঁজে কম ভীতিকর পিন এর সন্ধান পাই। সেটা একটা ইন্সট্রুমেন্ট সেটে দিয়ে দিয়েছি।




    Hammer



    কয়েকদিন আগেই নিজে একটা নতুন হ্যামার কিনছি এক জায়গা থেকে। দুইদিন যেতেই দেখি হ্যান্ডল খুলে আসে। ঝামেলা।



    স্টুডেন্ট এর জন্য বেস্ট অপশন কি হতে পারে? ভালো মানের একটা hammer খুজতে থাকলাম যেটা খুলে যাবে না। পেয়ে গেলাম। রাবার এবং মেটাল পার্ট এর মাঝে পিন দিয়ে আটকানো। সহজে খুলবে না। দাম একদম কমদামি hammer গুলো থেকে একটু বেশি। তবে এটায় supinator Jerk এবং biceps jerk দেখতে গেলে বেশ ব্যথা লাগে। রাবার টা একটু শক্ত।

    [এই মিড রেঞ্জ হ্যামার টা আমাদের রেগুলার ইন্সট্রুমেন্ট সেট এ দেয়া আছে। ]



    এর মধ্যে খুঁজতে খুঁজতে একটা Hammer পেলাম, যেটা দিয়ে দেখলাম supinator বা biceps jerk দেখতে না লাগে ব্যথা, light weight but stainless steel এর, jerk গুলো দেখলাম easily আসে। দেখতেও চকচকা বেশি। তবে দাম দেখি দ্বিগুণ এর বেশি।
    আমরা সন্দিহান ছিলাম এত দামী হ্যামার কেউ কিনবে কিনা। মেডিশার্ক শপের শুরুতে তাই আমরা ট্রায়াল হিসেবে নিয়েছিলাম, কেউ না নিলে নিজেরাই ব্যবহার করবো। তবে বাসায় নিয়ে আসার পর মুর্তজা ভাইয়া প্রথমেই নিজের জন্য এটা নিয়ে নেয় এবং মেডিশার্ক শপের শুরুর দিনগুলোতে অলমোস্ট সবাই আমাদের কাছে এই বেস্ট হ্যামারটাই নিতে চায়। সেই অনুযায়ী প্রিমিয়াম এই হ্যামার দিয়েই আমরা প্রিমিয়াম সেট বানিয়েছি।

    [রেগুলার এবং প্রিমিয়াম সেটের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়- হ্যামার। বাকি আইটেম গুলো সেম]



    যাই হোক, এই প্রিমিয়াম সেটে প্রিমিয়াম হ্যামার টা আমরা নিয়েছি।




    আর এই সেটে কিছু খুচরা জিনিস যোগ করেছি। একটা করে পেন টর্চ সাথে ব্যাটারি, এনালগ থার্মোমিটার, টেপ, তুলা।
    [টর্চ এর ব্র‍্যান্ড টা মার্কেট এভেইলেবিলিটি সাপেক্ষে ছবির সাথে চেঞ্জ হতে পারে। ]

    এগুলার পাশাপাশি পরবর্তীতে কয়েকটা জিনিস আমরা যোগ করেছি।

    একটা Ishihara color chart যেটা 2nd cranial nerve এক্সামিনেশন এ color vision এ লাগে।

    আর rarest ক্ষেত্রে আতর বা সাবানের টুকরা লাগে, olfactory nerve examination দিলে। তাই ছোট একটা আতর দিয়েছি।

    মেডিসিন ওয়ার্ডে JVP দেখার জন্য দুইটা Half scale
    Pediatrics এ Malnutrition চেক করার জন্য MUAC Tape যেটা Ospe বা Short Case এ মাঝে মাঝে থাকে।

    একটা জিনিস আমরা এখানে এখনো যুক্ত করতে পারি নাই। সেটা হলো সার্জারিতে Hydrocele এক্সামিনেশন করতে পুরাতন X ray film দিয়ে চোংগা বানায়ে নিয়ে যেতে হয় পরীক্ষার হলে। আমরা এখনো লার্জ স্কেলে পুরাতন এক্স রে ফিল্ম জোগাড় করতে পারি নাই। তাই দিচ্ছি না। তাই নিজে বাসা থেকে x ray film নিয়ে বানায়ে নিবে।


    আর হ্যাঁ, এত ইন্সট্রুমেন্ট ক্যারি করার জন্য সাথে একটা ব্যাগ দিচ্ছি আমরা। ছবি অনুযায়ী কয়েকটা কালারের ব্যাগ আছে আমাদের কাছে। স্টক অনুযায়ী আমরা প্রোভাইড করছি।


    তো এভাবে এত কিছু দিয়ে মনের মত করে একটা ইন্সট্রুমেন্ট সেট বানিয়েছি।


    এখন ঘটনা হলো, প্রাইসিং করতে গিয়ে, যেই দাম আসে, বাজারের সেট গুলার দাম এর অর্ধেকের ও কম। দাম কম হওয়ার কয়েকটা রিজন। একে এত কিছু দেয় না। আরেকটা হলো সবগুলোর মান ভালো না।

    মেডিশার্কে আমরা স্টুডেন্টদের জন্য ভালো কিছু রিকমেন্ড করি।

    তাই অন্যান্য প্রচলিত ইন্সট্রুমেন্ট সেট এর বাইরে গিয়ে মেডিশার্ক রিকমন্ডেড ইন্সট্রুমেন্ট সেট।
    আমরা জানি, দামে কম হওয়ায় প্রচলিত সেট গুলার চাহিদা বেশি। তবে যারা আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী নিতে চায়, তারা আমাদের সেট নিতে পারে। কোনো জোরাজুরি নাই।

    আমরা আমাদের পার্সোনাল প্রিফারেন্স হিসেবে এভাবে রেখে দিলাম।

    লেখা : মোশতাক শাহরিয়ার

    FAQs

    Related Products

    WhatsApp Image 2026-02-10 at 01.14.49 (1)
    WhatsApp Image 2026-02-10 at 01.20.42
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (2)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.38 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41
    WhatsApp Image 2026-02-10 at 00.43.41 (1)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.37
    WhatsApp Image 2026-02-10 at 00.43.40 (3)
    WhatsApp Image 2026-02-10 at 00.43.39 (2)
    MediShark Instrument Set (Regular)
    1,450